সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৭ সময় দেখুন

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৮০ জন উদ্যোক্তাসহ ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওতে উল্লেখ করা হয়, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেছিলেন। পরবর্তীতে সেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয় এবং এর ধারাবাহিকতায় ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অপরিহার্য। এই মেলা স্থানীয় পণ্য প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর