সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক এক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তা সফল হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।’

তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে।

এসব ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, ‘গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।’

বর্তমান সরকারের সামগ্রিক পদক্ষেপের প্রশংসা করে রিজভী বলেন, ‘এত কিছুর পরও বর্তমান সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলের হলে এসব ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাত ঘটানো হতো, কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর