সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের বিদ্যমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে : শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে কর্মবাজারের বিদ্যমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয় গুলোতে কেবল সংখ্যার বিচারে নতুন বিভাগ খোলা যাবে না, বরং যেসব বিষয়ের বাস্তব প্রয়োজন রয়েছে, সেগুলোতে গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই ‘বেকারত্বের কারখানা’ হিসেবে গড়ে উঠতে দেওয়া যাবে না জানিয়ে তিনি বেকারত্ব নিরসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। বেকারত্ব দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। এসব বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করতে হবে।

শিক্ষামন্ত্রী শিক্ষা ও শিল্প খাতের মধ্যকার সমন্বয়কে আরও শক্তিশালী করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি মনে করেন, গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখা সম্ভব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় গুলোতে দীর্ঘদিনের সেশনজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের রোল মডেল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি দেশের বেখাপ্পা পরিসংখ্যান তুলে ধরে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার যেখানে মাত্র ১ দশমিক ২৫ শতাংশ, সেখানে উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। তিনি ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি উল্লেখ করে জানান, দেশের শিল্প ও সেবা খাতের কারিগরি ও প্রকৌশল পদে ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদে ২৩ দশমিক ৩৬ শতাংশ পদে বিদেশি কর্মীরা কাজ করছেন। এতে স্পষ্ট যে, বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে।

উপাচার্য জানান, ২০৩০ সালের মধ্যে এআই ও অটোমেশনের প্রভাবে বিশ্বজুড়ে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হলেও ১৭ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এই পরিবর্তন মোকাবিলায় উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি পাঠ্যক্রমে শিল্পের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন। এছাড়া মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তরের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। সেমিনারে শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প এবং পাঠ্যক্রম প্রণয়নে শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ বিশেষজ্ঞ শিক্ষাবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর