জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে অভিযুক্তের নামে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।
চলমান এই মামলায় মোট সাতজন আসামি রয়েছেন। এর মধ্যে ছয়জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। মির্জা আজম ছাড়া বাকি সবাই বর্তমানে কারাবন্দী বা পুলিশি হেফাজতে রয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ভারের অভিযোগ আনা হয়েছে। এদিকে, আলাদা একটি ঘটনায় মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় যুবদল নেতা নয়ন।
Leave a Reply