সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগানকে সামনে রেখে গত ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। নয় দিনব্যাপী এই উৎসবের প্রতিযোগিতামূলক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নেন। বিচারক ও বিতার্কিক মিলিয়ে পাঁচ শতাধিক অংশগ্রহণকারীর সরব উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগান সামনে রেখে ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব গতকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

পুরো আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেইউডিওর সভাপতি আল লুবান। এ ছাড়া উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন দুর্বার শামিত আদি।

প্রতিযোগিতার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। এই বিভাগে রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)। অন্যদিকে, ১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) এবং রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)। এর আগে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব এবং রাজউক কলেজ ডিবেট ক্লাবও।

স্কুল পর্যায়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।

মূল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি প্রতিটি স্তরে বারোয়ারি বিতর্কও অনুষ্ঠিত হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে প্রথম স্থান অধিকার করেছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানভীর রায়ান ও মির্জা মুক্তাদির মাহদি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা। প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান ও তাসফিকুর রশিদ তূর্য।

জেইউডিওর পক্ষ থেকে জানানো হয়, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতামূলক আয়োজন নয়, বরং এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যেই এই উৎসব আয়োজন করা হয়েছিল।

উৎসবের সার্বিক সফলতায় অবদান রাখা সকল বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটি। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার, অ্যাসোসিয়েট পার্টনার এবং লজিস্টিকস পার্টনার উত্তরণের প্রতি। এই আয়োজনকে সফল করতে যেসব গণমাধ্যম, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষী পাশে ছিলেন, জেইউডিওর পক্ষ থেকে তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর