গতকাল ২২ নভেম্বর ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জন্মদিন। কলকাতার এই মেয়েটি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করলেও বিজ্ঞানী হওয়ার বদলে বেছে নিয়েছেন অভিনয়ের পথ। বাংলা সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে তিনি তেলেগু, হিন্দি সিনেমা, টেলিভিশন ও ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে প্রকাশ ঝার ‘আশ্রম’ সিরিজের ‘ববিতা’ চরিত্রটি তাঁকে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। অভিনয় জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
Leave a Reply