শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় আজ শুক্রবার দুপুরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পদচারী-সেতুর পূর্ব ও পশ্চিম পাশে মোট চারটি ককটেল ছুড়ে মারা হয়। এর মধ্যে পশ্চিম পাশের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওভারব্রিজের পূর্ব পাশে তিনটি ককটেল পড়ে থাকতে দেখা যায়, যেগুলো বিস্ফোরিত হয়নি। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, ওভারব্রিজের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় চারজন আটক আছেন। তবে কোনো ককটেল বিস্ফোরণেই কেউ হতাহত হননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর