বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মাদ্রিদ থেকে সেভিয়াগামী দ্রুতগতির দুটি ট্রেন একই লাইনে চলার সময় একটি অপরটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রেন দুটির দুটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৪৬ জন যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এরমধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অত্যন্ত দ্রুত গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর তথ্য দেওয়া হচ্ছে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়াতে যাচ্ছিল। দুর্ঘটনার শিকার হওয়া দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন।

মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় এই সংঘর্ষ ঘটে। ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। স্পেনের ট্রেন অপারেটর এডিআইএফ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। তবে তারা বিস্তারিত কোনো কিছু জানায়নি।

দুর্ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে জেসুস জেরোনিমো নামে ৫৪ বছর বয়সী এক যাত্রী জানান, ধাক্কা লাগার পর ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে পড়ে যান। তিনি বলেন, শুরুতে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ট্রেনটি একপাশে কাত হয়ে গেলে কোনোমতে বাইরে বের হই। সেখানে অনেক আহত মানুষ ও আতঙ্কিত যাত্রীদের দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর