শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৬

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দেখুন

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভূমিকম্পটি রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলের জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে আঘাত হানে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এতে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে এবং অনেকে আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পের আঘাতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে বেশ বেগ পেতে হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর