রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শেরপুরে মহিলা কামিল মাদ্রাসায় ইসলামী সংগীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ১০ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়ার শেরপুরে উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসায় ইসলামী সংগীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মারুফ শিমুল এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জানে আলম খোকা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইসলামী সংগীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর