বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকীতে উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: পাংগাসিয়া ইউনিয়ন যুবদলের আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০২ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পাংগাসিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। আজ ​বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​ঘোষিত নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন, সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কালাশ তালুকদার মনোনীত হয়েছেন।

​সমাবেশে পাংগাসিয়া ইউনিয়ন যুবদল নেতা নয়ন তালুকদার,আবু সালেহ,বেল্লাল মোল্লা, মুন্না বিশ্বাস,, মিলন সিকদার, খোকন ফরাজি, রবিউলসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​এ সময় নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করায় দুমকীতে শহীদ জিয়ার আদর্শের জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নতুন এই নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী দিনের যেকোনো রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর