শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

জনবান্ধব নেতা রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম পেলেন উপমন্ত্রীর পদ মর্যাদা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫২ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম পীরগঞ্জ তথা রংপুর জেলার উন্নয়নে একজন জনবান্ধব রোল মডেল। জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উল্কার গতিতে ছুটে চলেছেন রংপুরের আটটি উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রংপুর জেলা বিএনপির আহবায়ক হিসেবে তিনি অতি নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালনে সততার সাথে স্বচ্ছতার দৃঢ় স্বাক্ষর রেখেছেন সর্বস্তরেই। কর্মীবান্ধব নেতা সাইফুল ইসলামের ছুটে চলা প্রতিদিন অসংখ্য সমস্যার সাথে মোকাবেলার মধ্য দিয়ে। দলীয় দায়িত্বের পাশাপাশি বর্তমানে তিনি রংপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন অতি নিষ্ঠার সাথে।

সরকরি দলের যোগ্য জনবান্ধব নেতা সাইফুল ইসলাম পেয়েছেন উপমন্ত্রীর পদ মর্যাদা। দলের প্রতি অবিচল আস্থা তাঁকে এমন মর্যাদা দিয়েছে বলে জানালেন সাইফুল ইসলাম।
পীরগঞ্জের ৫নং মদনখালী ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের কাদিরাবাদের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান । জনসেবা যেন তাঁর পারিবারিক শিক্ষার অংশ। তাঁর রক্তে মিশে আছে জনসেবা ও সমাজসেবা। এ কাজটি তিনি অতি নিপূণ হাতে সফলতার সঙ্গে পালন করে যাচ্ছেন। নিন্দুকেরা তাঁর সফলতায় ঈর্শ্বান্বিত হয়ে অনেক অপপ্রচার চালানোর চেস্টা করেও সফল হতে পারেননি। রংপুরের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। সাইফুল ইসলাম বিভিন্নভাবে পীরগঞ্জ তথা রংপুরের উন্নয়নে সরকারি বরাদ্দ সঠিকভাবে বন্টনে জিরো টলারেন্স। নির্লোভ এ মানুষটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবার মধ্যেই জীবনের আনন্দ খুঁজে ফেরেন।

সকল উন্নয়ন প্রকল্পগুলিতে নিপূণ বন্টন নীতির মাধ্যমে নিষ্পত্তিতে তিনি সিদ্ধহস্ত। পীরগঞ্জ তথা রংপুরের উন্নয়ন তাঁর স্বপ্ন,সাধনা। নিজেকে নেতা নয়, জনগণের সেবক মনে করেন বলে এ প্রতিবেদককে এক স্বাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি আরও জানান, ” রংপুরের উন্নয়ন আমার স্বপ্ন,আমার নেশার আলো। আমি রংপুরের মানুষের হৃদয়ে একজন সফল কর্মবীর হিসেবে বেঁচে থাকতে চাই। সরকার আমাকে যে মর্যাদা দান করেছেন,আমি সে মর্যাদার উপযুক্ত মূল্যায়ণ করতে বদ্ধপরিকর।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর