সিলেট, ৩০ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে পাঁচমাইল নামক স্থানে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে।
বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য-সচিব ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ কালবেলাকে জানান, গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে পাঁচমাইল নামক স্থানে এনসিপির মূখ্য সমন্বয়ক সারজিস আলমের ওপর হামলা করা হয়েছে। তার গাড়ির গ্লাস ভেঙে গেছে। তিনি আহত হয়েছেন।
এনসিপির একাধিক স্থানীয় নেতারা জানান, সভা শেষে সারজিস আলমকে বহনকারী গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করছিল তখন কয়েকজন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন। এতে গাড়িতে আঘাত লাগে। ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সারজিস আলমের গাড়ি ও পৌরসভার সামনে পুলিশের সদস্যরা ছিলেন।
এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িবহরে হামলা চালিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি।
Leave a Reply