বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ববিতে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি তোহা, সম্পাদক সিফাত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৪ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ৩০ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সিএসই (২০২১-২২ শিক্ষাবর্ষ) বিভাগের শিক্ষার্থী মোঃ আহসান আহম্মদ তোহা সভাপতি এবং ইতিহাস (২০২২-২৩ শিক্ষাবর্ষ) বিভাগের শিক্ষার্থী সাদমান হোসেন সিফাত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন—
হসিনিয়র সহ-সভাপতি: আব্দুল্লাহ আল তামিম
সহ-সভাপতি: সায়মা সুলতানা, মোঃ সম্রাট, সানজিদা রহমান সারাহ ও সাবরিনা আলম রিম্মি
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: শিমু আক্তার
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ, লিয়া মনি, মোঃ ইময়াসিন ও নাইম মৃধা
সাংগঠনিক সম্পাদক: ইফতেখার হোসেন খান
সহ-সাংগঠনিক সম্পাদক: মাহফুজুর রহমান, সাদিয়া মুস্তারি নিসা, মোঃ কাউছার রহমান ও মোঃ সাকিব
অর্থ সম্পাদক: মোঃ রিমন শেখ
দপ্তর সম্পাদক: শাহরিয়ার মিম (সহ-দপ্তর সম্পাদক: রমজান গাজী)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: কাজী জহিরুল হাসান নোবেল

এছাড়াও বিভিন্ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— সাহরিয়ার সাজিদ (সাংস্কৃতিক), মো কারিম (ক্রীড়া), ফারহানা কবির (শিক্ষা ও গবেষণা), তাহসিন সারা (ছাত্রী বিষয়ক), মোঃ জুবায়ের মাহমুদ (বিজ্ঞান ও প্রযুক্তি), রাফিয়া সাবা (সাহিত্য ও গ্রন্থাগার), মোঃ আল আমিন সিকদার (ছাত্র কল্যাণ) এবং মোঃ ওহেদুজ্জামান রিফাত (ধর্ম বিষয়ক)।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ফাতিন, সারিয়া আক্তার, শাহরিয়ার শান্ত, জীবন কৃষ্ণ হালদার, নুসরাত জাহান ও ধীমান ডালি।

নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে জানান, নতুন এই কমিটির মাধ্যমে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিরোজপুরের শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর