রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না : স্বরাষ্ট্রমন্ত্রী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৫ সময় দেখুন

ঢাকা, ২৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।

তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুবিধা ও নিরাপত্তা পাবেন।

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ ছিল না।

মন্ত্রী আরও বলেন, ওই সময়ের বাইরে কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ বা বক্তব্য দিতে পারেন, সেটি তাদের অধিকার। তবে এখন পর্যন্ত এমন কোনো বিষয় সরকারের নজরে আসেনি, যা আমলে নেওয়ার মতো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয়েছে। তবে সরকার সেগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত মনে করছে না।

সাবেক রাষ্ট্রপতির সুযোগ-সুবিধার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব ধরনের সুবিধা পাবেন। তাঁর নিরাপত্তায় নির্ধারিত সময় পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর