মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২২ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): অদ্য ২২ জুলাই বুধবার বিকেল ৩ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেল এর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আরটিসি’র পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন এর সভাপতিত্বে ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউলকিফলি, পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান,নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের এগরোইন্ডাট্রি বিভাগের প্রধান অধ্যাপক ড.রেসটি ফেবরিয়া। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.হেমায়েত জাহান ইন্দোনেশিয়ার নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেএে এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পবিপ্রবিকে একটি আন্তজার্তিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ক্ষেএে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের শিক্ষা ও গবেষণায় পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে নতুন নতুন প্রযুক্তি ও বৈশ্বিক সমস্যার সমাধান সম্ভব হবে।
শুরুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়া নেগেরি পাদাং বিশ্ববিদ্যালয় (ইউএনপি) এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের পক্ষে ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউলকিফ্লি সমাঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
Leave a Reply