সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

উত্তরবঙ্গ সফরে ভোরের চেতনা সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশব্যাপী শুভেচ্ছা সফরের অংশ হিসেবে যাত্রা বিরতি কালে আজ সকাল ১০ টায় পীরগঞ্জে রংপুর জেলা পরিষদ ডাকবাংলোয় আমি দৈনিক ভোরের চেতনার রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি সৌজন্য স্বাক্ষাৎকারের উদ্দেশ্যে মিলিত হই। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বার্তা সস্পাদক মোন্নাফ খান বায়োজীদ। পত্রিকার মান উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যই ওই সফর বলে জানালেন সম্পাদক মহোদয়।

ভোরের চেতনা সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম একজন মানবিক মানুষ। তাঁর এই সফর মূলত পরিবারবান্ধব সম্পৃক্ততাকে আরও নিবিড় ও প্রাণবন্ত করে তোলাই আন্তরিক প্রচেস্টা। তিনি জানান, ” আমরা সবাই ভোরের চেতনা পরিবারভূক্ত সদস্য। আমাদের নিবিড় যোগাযোগ ও পারস্পারিক সম্পর্ককে আরও আন্তরিক করে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি পারস্পারিক সৌহার্দ্য স্থাপনের বিকল্প নেই।” সত্যের সন্ধানে জাতীয় দৈনিক ভোরের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে সবাই বদ্ধপরিকর।

সফরসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই/২০২৬ খ্রিঃ, শনিবার যশোরে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়,পরে ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোরের বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করে তিনি পীরগঞ্জের রংপুর জেলা পরিষদ ডাকবাংলায় রাত্রি যাপন করেন। আজ সকালে এ প্রতিনিধির সাথে মতবিনিময় শেষে পীরগঞ্জ থেকে নবাবগঞ্জ হয়ে বিরামপুর,দিনাজপুর ও তেঁতুলিয়ার পথে যাত্রা করেন। ওই সময়ে তিনি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মত বিনিময় করবেন বলে জানালেন। তাঁর এ সফর বস্তুনিষ্ঠ ও প্রাণবন্ত হোক এমনটাই প্রত্যাশা ভোরের চেতনা পরিবারের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর