শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না : মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার প্রধান আসামি লিটন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে মাগুরার আলোচিত মানিক লাল ডোম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি লিটন (৪৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই রাতে রাজধানীর শাহআলী থানার শাহ-আলী মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের পাশাপাশি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরা সদর থানার হাসপাতালপাড়া (ডোমপাড়া) এলাকার বাসিন্দা মানিক লাল ডোম তার ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে শিশু সানবাবু ঘুম থেকে উঠে তার বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে এবং মামলার এক আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে, গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে লিটনসহ কয়েকজন পরিকল্পিতভাবে ঘুমন্ত মানিক লালের ঘরে ঢুকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই লিটন বিভিন্ন মাজারে ‘শিকল সাইজি’ পরিচয়ে আত্মগোপনে ছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর