শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পাকিস্তারের ভেতরে কথিত আইএস (দায়েশ) ঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আফগানিস্তান থেকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী এ দাবি করেছে। অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তারের ভেতরে কথিত আইএস (দায়েশ) ঘাঁটিতে সফল বিমান হামলা চালানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি সাধারণ ধরনের ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শনাক্ত করে ধ্বংস করে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে এসব ড্রোন পাঠানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আফগান তালেবান যদি পাকিস্তানের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এর মূল্য তাদের চুকাতে হবে।

অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত জানান, আফগান বিমান বাহিনী পাকিস্তারের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে কথিত দায়েশের ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালিয়েছে। এতে জঙ্গি সংগঠনটির ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নুসরাত বলেন, হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

সম্প্রতি পাকিস্তানের করাচিতে একটি নিরাপত্তা স্থাপনায় জঙ্গি হামলার পর ইসলামাবাদ আফগানিস্তানের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর