বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০১ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে তিনি দেশটির ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। খবর এনডিটিভির।

জেনারেল ধীরাজ শেঠ অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর মঙ্গলবার অবসরে যান জেনারেল দ্বিবেদী।

ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা রয়েছে জেনারেল শেঠের। সামরিক বাহিনীতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি একজন সফল সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত।

বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আত্মনির্ভরশীল ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এমন সময়েই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ।

জেনারেল শেঠ ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খড়গবাসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর