ঢাকা, ২২ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার (২২ জুন) রাষ্ট্রপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর ওই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী এবং সুপারিশকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগ গ্রহণের অনুরোধ জানান।
Leave a Reply