শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ইরান হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে : ইরানি দূতাবাস

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ সময় দেখুন

ঢাকা, ০১ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরান হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে। ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বুধবার দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।’

তিনি আরও জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর