রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংসদের পরবর্তী অধিবেশনেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ আইনে পরিণত করা হবে : তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭২ সময় দেখুন

ঢাকা, ২৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশনেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ আইনে পরিণত করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে সারাদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যা গেল তিনবারের নির্বাচনে বঞ্চিত হয়েছে মানুষ। ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত ১৩টি নির্বাচনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে স্বচ্ছ ও অবাধ। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ভোটের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ওয়াদা বাস্তবায়নকে প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে সরকার।

পরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে মন্ত্রী আরও বলেন, প্রায় ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। সারাদেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য ফ্যামিলি কার্ড পাবে। এছাড়া আগামী ১লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ হাজার ১৪ জন কৃষকের মাঝে প্রাথমিকভাবে আড়াই হাজার টাকা করে কৃষক কার্ডের মাধ্যমে টাকা দেয়া হবে।

চলমান জ্বালানি ইস্যুতে জহির উদ্দিন স্বপন আরও বলেন, আতঙ্কিত হয়ে জ্বালানি তেল না কেনার আহ্বান জনগণের প্রতি। সরকারের পরিকল্পনা মতো চললে জ্বালানির কোনো সংকট হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর