শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

আব্দুর রহমান সানী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে প্রতিনিধির দায়িত্ব পেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯০ সময় দেখুন

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ওই আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ জনাব আব্দুর রহমান সানী কে উক্ত আসনের প্রতিনিধি নিয়োগ প্রদান করা হলো।

এর মাধ্যমে ঢাকা-১৭ আসনের নাগরিক সেবা কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর