বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩২৪ সময় দেখুন

শেখ মান্নাফ শাওন, ষ্টাফ রিপোর্টার, ১৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান পদে সরদার নুরুল আমিনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

সরদার নুরুল আমিন বিসিএস ১৫ (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তার বাড়ি বাগেরহাট জেলায়।

এর আগে রবিবার এসবি প্রধান পদে দায়িত্ব পালন করা মো. গোলাম রসুলের চুক্তির মেয়াদ শেষ হয়। তারই স্থলাভিষিক্ত হলেন সরদার নুরুল আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর