রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০০ সময় দেখুন

মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ১৫ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি ” এই প্রতিপাদ্যে জাতীসংঘ ও আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংস্থাগুলির সমর্থনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরেও জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ক্যাব)’র প্রতিনিধি, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুধীজন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ পণ্য সরবরাহ এবং প্রতারণামুক্ত বাজার ব্যবস্থার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে(কাঞ্চন-১) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মো.বোরহান উদ্দিনের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য প্রদান করেন, সহকারি কমিশনার জারিফ সুলতান, দিনাজপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা,জেলা ক্যাবের প্রতিনিধি মাসউদ রানা, চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা বেবী নাজনীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক প্রভাতী রানী, বিআরটি’র পরিদর্শক শামীম আজাদ বকুল, স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ফিরোজ আনসারী, পাবনা সুইটসের ম্যানেজার রাজকুমার, দিলশাদ মিষ্টান্নভান্ডারের ম্যানেজার মো.রাজু ইসলাম, মিলেনিয়াম সুইটসের ম্যানেজার আব্দুস সামাদ প্রমূখ।

জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম বলেন ‘ভোক্তার স্বার্থ ও অধিকার সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে ভোক্তাদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’।বাজারের অব্যবস্থাপনা- ভেজাল, অতিরিক্ত মূল্য আদায় ও প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ক্যাবের প্রতিনিধি মাসউদ রানা বলেন, ভোক্তা অধিদপ্তর এবং ক্যাব জনগণ ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে। জনগণের জীবন ও স্বাস্থ্য রক্ষায় কাজ করছে। আমরা কারো প্রতিপক্ষ নই।তিনি বলেন, মনোজগতের যে অসুস্থতা,চিন্তাজগতে যে দুর্নীতি এ থেকে বের হয়ে আসতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে উঠবে, ব্যবসাও ইবাদতের মধ্যে গণ্য হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর