বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অসমাপ্ত : জনমনে নানান প্রশ্নের উদ্রেগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৪ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জ পৌরসভার মূল সড়কে উচ্ছেদ অভিযান ব্যর্থ, আংশিক উচ্ছেদে জনমনে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে প্রশাসন।

রংপুরের পীরগঞ্জ পৌরসভার মূল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত অভিযান শেষ পর্যন্ত পূর্ণ সফলতা পায়নি। প্রশাসনের দুর্বলতা ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভাবে অনেক স্থানে অভিযান অসম্পূর্ণ অবস্থায় শেষ করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে পৌর শহরের বাসস্ট্যান্ডে মসজিদের উত্তর পাশে বিশ্বরোডের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হলে স্থানীয় লোকজন এ উদ্যোগকে সাধুবাদ জানান।

জানা যায়, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রয়োজনে ও সংখ্যা বেশি থাকায় এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় অভিযান পুরোপুরি সফল হয়নি। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং পৌর বাজারের সামনের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে কিছু লোকজন বাধা দিলে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন অভিযান শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু কিছু স্থান বাদ দিয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে গুটিকয়েক মানুষের দোকান উচ্ছেদ হলেও অধিকাংশ অবৈধ স্থাপনা আগের মতোই রয়ে গেছে।

অভিযানটি পরবর্তীতে আবার চালানো হবে কিনা—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পৌরবাসীর মধ্যে উচ্ছেদ অভিযানের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর