বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

পটুয়াখালীর লেবুখালীতে ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৪ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর লেবুখালীতে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পায়রা পয়েন্ট এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৭ পদাতিক ডিভিশনের সদস্যরা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেরদৌস হাসানসহ সেনাবাহিনীর সদস্যরা।

রমজান মাসে সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং অসহায় ও পথচারী মানুষের ইফতারের ব্যবস্থা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর