মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

স্পিকার আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করছি : বিরোধীদলীয় নেতা ডা. শফিক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৭ সময় দেখুন

ঢাকা, ১২ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।

ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তবে সুযোগ থাকা সত্ত্বেও বিরোধী দল জামায়াত ডেপুটি স্পিকার পদ নেয়নি।

সংসদে বিরোধী দলীয় নেতা স্পিকারের কাছে আশা প্রকাশ করে বলেন, আপনার কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করছি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর