ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জর্ডানের রাজধানী আম্মানে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য জানায়নি।
এর আগে ইসরায়েলে পাল্টার হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম এজেন্সি ফ্রান্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরইমধ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
Leave a Reply