মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৫ ইং রোজ বুধবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে ইসলামীক ফাউন্ডেশন কমলনগর উপজেলার উদ্দোগে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষে উদ্বুদ্ধকরণ সেমিনার ২৬ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ্জামান। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
যাকাত সম্পর্কে আলোচনা করেন-মাওলানা মোহাম্মদ মাকছুদুর রহমান।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ্জামান বলেন, এই দেশে অনেক মানুষ বিত্তবান আছে, যদি তারা যাকাতকে ফরজ মনে করে সঠিকভাবে যাকাত দেয়, তাহলে দেশের অবহেলিত মানুষ গুলো উপকূত হতো। তাই আমরা যদি সকলেই এই মাহে রমজানে গরিবদের পাশে থাকার চেষ্টা করি, তাহলে দেশের গরিব মানুষ গুলো এগিয়ে যাবে। তিনি সকলকে সরকারী যাকাত ফান্ডে যাকাত জমা দেওয়ার আহবান জানান।
সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো: মোস্তফা কামাল।
Leave a Reply