আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাওলানা নুরুল আমীন এমপি বলেছেন, “সবার আগে স্বাস্থ্য, স্বাস্থ্য ঠিক থাকলে আমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি।” তিনি আজ রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। আজ ২৫ শে ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল চিকিৎসক, সেবক-সেবিকা,কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন। মাওলানা নুরুল আমীন গতকাল সকালে দলীয় কর্মীদের নিয়ে নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো।
পীরগঞ্জে ‘ক্লিন উপজেলা’ অভিযানের সূচনা
পরিচ্ছন্নতার শপথে সামাজিক ব্যাধি নির্মূলের আহ্বান এমপি নুরুল আমীনের। “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”—এই অমলিন প্রত্যয়কে বুকে ধারণ করে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পীরগঞ্জে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মাওলানা নুরুল আমীন, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, পীরগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় এই কর্মসূচির শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উদ্বোধনী বক্তব্যে এমপি মাওলানা নুরুল আমীন বলেন, শুধু রাস্তা-ঘাট, হাট-বাজারের আবর্জনা পরিষ্কার করলেই হবে না; সমাজের ভেতরে জমে থাকা দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মাদক ও জুয়ার মতো ব্যাধিও সমানভাবে নির্মূল করতে হবে।
তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই গড়ে তোলা হবে কাঙ্ক্ষিত “ক্লিন উপজেলা”। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে তিনি বিশদ আলোচনা করেন। পর্যায়ক্রমে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের সরঞ্জাম স্থাপনের মাধ্যমে হাসপাতালকে যুগোপযোগী করে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
Leave a Reply