রংপুরের পীরগঞ্জে পীরগঞ্জে গ্রাম পুলিশের সাথে মত বিনিময়কালে এমপি মাওলানা নুরুল আমীন
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
৮১
সময় দেখুন
রংপুরের পীরগঞ্জে পীরগঞ্জে গ্রাম পুলিশের সাথে মত বিনিময়কালে এমপি মাওলানা নুরুল আমীন
আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদেরকে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, লুটপাট, মদ, জুয়া ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে সচেতন ও উদ্বুদ্ধ থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের নিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখতে গ্রাম পুলিশদের সততা, দায়িত্ববোধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করলে এলাকার সার্বিক উন্নয়ন...
আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদেরকে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, লুটপাট, মদ, জুয়া ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে সচেতন ও উদ্বুদ্ধ থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের নিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখতে গ্রাম পুলিশদের সততা, দায়িত্ববোধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করলে এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।
Leave a Reply