রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মাহে রমজানে পণ্যের মান ও মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পটুয়াখালীর দুমকিতে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে তাকে এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।

মঙ্গলবার দুপুরে উপজেলার লেবুখালীর পাগলা এলাকায় এ মনিটরিং পরিচালনা করার সময় নজরে আসে মোঃ আরিফুর রহমান মোল্লা নামের এক দোকানির দোকানে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডিত দোকানির গ্রামের বাড়ি কার্তিকপাশা এলাকায় বলে জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে বাজার তদারকি অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর