রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জের এমপি মাওলানা নুরুল আমীনের নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২৪-রংপুর, ৬-পীরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মো. নুরুল আমীন এমপি- এর নেতৃত্বে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার বেলা ১২ টা নাগাদ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর সহ পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য অপসারণ করে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে এই অভিযান কার্যক্রম শুরু করেন। এমপি নুরুল আমীন নিজেই ঝাড়ু হাতে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আঙিনায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় জামায়াতের উপজেলা আমীর সহকারি অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, পৌর আমীর মাওলানা মো. মাহবুবুর রহমান, সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি মাওলানা নুরুল আমীন বলেন, “আমি এমপি নই, আমি এই আসনের জনগণের সেবকমমাত্র। আমি পীরগঞ্জ উপজেলা কে একটি মানবিক সমৃদ্ধশালী পরিচ্ছন্ন উপজেলা বিনির্মাণের পাশাপাশি, প্রতিটি নাগরিক কে নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচ্ছন্ন ও উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর