সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না : নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ সময় দেখুন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না

নতুন চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব বিচারকাজ চলমান আছে আগামীতেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এবং জুলাই শহীদদের আকাঙ্খা পূরণ করতে পারব আশা করছি।

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না। তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশন কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কারও প্রতি কোনো বিদ্বেষ ধারণ না করে সম্পূর্ণ আইনানুগভাবে বিচারকাজ চলবে। বিচারকাজ আইন অনুযায়ীই চলবে। আইনের বাইরে সরকার বা কারও নির্দেশনা অন্তত আমার সময়ে সুযোগ পাবে না।

আমার সময়ে ট্রাইব্যুনালের বিচারিক কাজের গতি আরও বাড়বে বলেও জানান সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর