বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা : ৮ ক্যাটাগরিতে ৯ বরেণ্য ব্যক্তি পাচ্ছেন এবারের পুরস্কার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ সময় দেখুন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়েছে। ৮ ক্যাটাগরিতে ৯ বরেণ্য ব্যক্তি পাচ্ছেন এবারের পুরস্কার।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্য নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ মঈদুল হাসান পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর