বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ফারহান লাবীব জিসান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন-এর এপিএস হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন-এর একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহান লাবীব জিসান। তিনি বর্তমানে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ফারহান লাবীব জিসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন। তার বাড়ি জামালপুর জেলায়।

বর্তমানে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে ফারহান লাবীব জিসানের বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। এর আগে তিনি ভালুকা উপজেলায় এসি (ল্যান্ড) হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর