সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ যাচ্ছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ সময় দেখুন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে পারে সরকার। আজ সোমবার আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি আইন পেশায় সততা, পেশাদারিত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের জন্য পরিচিত।

তার পারিবারিক পটভূমিও রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ। তার পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদ।

শিক্ষাজীবনে রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং সেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর