বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ সময় দেখুন

ঢাকা, ২২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায়। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে এদিন ছিল তার প্রথম অফিস।

সাংবাদিকরা এ সময় তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। সবকিছু রিভিউ করি, তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।

তিনি বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র মন্ত্রণালয়ে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।

সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, আপনারা সবাই জানেন। আমি সব কিছু আগে রিভিউ করি, তারপরে কথা বলি।

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ, এটা আগে রিভিউ করি; তারপরে সিদ্ধান্ত।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে; আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর