রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসছে : পীরগঞ্জ পৌর নির্বাচনে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২০ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচনায় যাঁরা সম্ভাব্য প্রার্থী। একটি পরিচ্ছন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যাশা সকল দেশবাসীর। এরই ধারাবাহিকতায় ডামাডোল বাঁজতে শুরু করেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে, চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।

পীরগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ও প্রত্যাশা করছেন একজন ক্লীন ইমেজের যোগ্য পৌরপিতার। নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হবে এটাই সবার চাওয়া-পাওয়া। ইতোমধ্যেই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে যাঁদের নাম আলোচনায় এসেছে, তাঁরা হলেন-

মো.শহিদুল ইসলাম মন্ডল (সেবু মন্ডল) পেশায় শিক্ষকতা ও ব্যবসায়ী। পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দিয়ে মাঠে মাঠে নিবিড় যোগাযোগ করে বেড়াচ্ছেন দীর্ঘদিন থেকে।পৌরসভার ৯টি ওয়ার্ডেই তিনি সকল ভোটারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সামাজিক কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন। দূর্নীতিমুক্ত,পরিচ্ছন্ন পৌরসভা গঠণে তিনি অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য যে, জনাব সেবু মন্ডল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের দূর্দিনের কান্ডারী।

এডভোকেট কাজী লুমুম্বা লুমু পেশায় আইনজীবি। বিশিষ্ট রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক তিনি। তাঁর স্বপ্ন একটি পরিচ্ছন্ন পৌরসভা নির্মাণ করা। পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে অংশ গ্রহণ করলেও তৎকালীণ সরকারদলীয় প্রভাবের কারণে পরাজিত হন তিনি। অন্যায় ও দূর্নীতির কাছে কখনও তিনি মাথা নত করেননি। সাধারণ ভোটারদের ভালবাসায় তিনি এবারের নির্বাচনে প্রার্থী হবেন,এমন আলোচনা চলছে। ন্যায় ও নিষ্ঠাকে প্রতিষ্ঠিত করাই তাঁর অঙ্গীকার।

মো. সায়েদুর রহমান (সাইদুর) বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান। পৌরসভার শুরু থেকে তিনি দু’বার মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেও হেরে যান অপরাজনীতির কারণে। তবে নির্বাচন এলেই তাঁকে সরব হতে দেখা যায়। সমাজসেবামূলক কর্মকান্ডে তেমন একটা সম্পৃক্ততা না থাকলেও তাঁর একটা ভোট ব্যাংক রয়েছে বলে জানা যায়। ইতোমধ্যেই তিনিও পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেছেন বলে জানা গেছে।

আরমান আলী তালুকদার একজন ভদ্র ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর। তিনি পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর। নীতিগতভাবে পৌরবাসীর সাথে তাঁর জনসম্পৃক্ততা রয়েছে প্রচুর।সেদিক থেকে তিনি বেশ ভাল অবস্থানে রয়েছেন। ইতোমধ্যেই তিনি নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নেমে পড়েছেন বলে জানা গেছে। পৌরসভার স্থানীয় বাসিন্দা হিসেবে আরমান আলী তালুকদারের বেশ সুনাম রয়েছে।

সুলতান মাহমুদ তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচন করে হেরে যান। এ ছাড়াও পৌরসভা নির্বাচনেও দ্বিতীয় টার্মে নির্বাচনে অংশ গ্রহণ করে হেরে গিয়েছিলেন। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তাঁর অনেক সুনাম রয়েছে। এবারের নির্বাচনে দলীয় গ্রীণ সিগন্যাল পেলে তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।

এ ছাড়াও পীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মো. রাজু সরকার, হাবিবুর রহমান পল্টন, এডভোকেট ফিরোজ কবির নিয়ন, ও সাবেক কাউন্সিলর আলমগীর

হোসেনের নাম শোনা যাচ্ছে। পীরগঞ্জ পৌরবাসী এবারে যোগ্য প্রার্থী বাছাইয়ে ভুল করবে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর