রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শেখ বশিরউদ্দিনকে বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ সময় দেখুন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দিয়েছে সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর