শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ সময় দেখুন

ঢাকা, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।

জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলো ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। বিকাল সাড়ে চারটার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন।

আহত বিক্ষোভকারীদের নিয়ে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ঢোকার চেষ্টা করলে এতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে।

আবদুল্লাহ আল জাবের আহত হওয়ার পর মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী। ‘জাবেরের ওপর হামলা কেনো? প্রশাসন বিচার চাই’ স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর