সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

আমরা বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে : বরিশালে ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দর একটি দেশ গঠন করতে। যেখানে সবার সমান অধিকার থাকবে। বিচার ব্যবস্থাও সবার জন্য সমান হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা বিজয়ী হলে দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। গত ৫ আগস্টের আগে দেশে অহরহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের কোনো মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না। দেশে অনেক নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। এর আগে দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।

তিনি বলেন, জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদের নিজেদের দিকেই পাল্টা গিয়েছে। আমি যেটা বলিনি সেটা নিয়ে তারা মিথ্যাচার করছে। আমরা দেশে মায়ের নিরাপত্তা নিশ্চিত করব।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি করতে দেব না, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৮ লাখ কোটি টাকা লুটপাট কে করেছে, সে টাকা আনতে হলে যারা কোনো লুটপাটের সাথে নেই তাদের ক্ষমতায় আনতে হবে। যারা লুটপাটের সাথে জড়িত তারা এই টাকা আনতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু ঝড়-জলোচ্ছ্বাসে পাশে থেকেছি। ৫ তারিখের পর আমরা যখন সুযোগ পেয়েছি তখন আমরা বলেছি কারও বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেইনি। কোনো মামলা করিনি, আমরা মানুষের সম্পদের পাহারাদার হিসেবে কাজ করেছি।

জামায়াত আমির বলেন, ১২ তারিখ প্রথম ভোট হবে গণভোট, হ্যাঁ ভোট। পরের ভোট হবে দাঁড়িপাল্লায়, একটা বার সুযোগ দেন, কোনো ধর্মের বর্ণের বৈষম্য থাকবে না, যার যার যোগ্যতা অনুযায়ী দেশটা গড়ব। এই বাংলাদেশই থাকবে, তবে এর চরিত্র বদলে যাবে, এটা হবে গণমানুষের বাংলাদেশ।

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলার আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন বাবরসহ জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য রাখেন।

এর আগে সকাল ৯টায় আরসি কলেজ মাঠে জামায়াতের আমিরের নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সাড়ে ৯টার দিকে স্টেজে ওঠেন জামায়াতের আমির। সমাবেশে বরিশালের চারটি আসনে জামায়াত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলের আমির। এ সময় তাদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর