শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

আবারও জাহাজে হামলা চালিয়ে দুজন মাদক সন্ত্রাসী নিহত করেছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আবারও জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, অভিযানে দুজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন।

আলজাজিরা জানিয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে। এতে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর