মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নির্বাচনে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দিয়ে সারাদেশে ১০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ সময় দেখুন

ঢাকা, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে সারাদেশে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে বিশেষভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, The Code of Criminal Procedure, 1898 (সংশোধিত ২০০৯) এর ১০(৫) ধারার আওতায় এসব কর্মকর্তাকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা অনুযায়ী তফসিলভুক্ত আইনসমূহে মোবাইল কোর্ট পরিচালনার অনুমোদন দেওয়া হয়।

এই ক্ষমতা আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর