নারায়ণগঞ্জ, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে বহিষ্কার করে বিএনপি। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দুলাল জানান, তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে নন। এজন্য নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়াকে পূর্ণ সমর্থন দিয়ে ও তার পক্ষে কাজ করার অঙ্গীকার নিয়ে এবং আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এজন্য তিনি তার সমর্থকদের ধানের শীষের পক্ষে কাজ করার কথা জানান।
Leave a Reply