সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

পাবনার সুজানগরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ০৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার সুজানগর উপজেলার দুলাইতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।

আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকালে দুলাই বাজারে সুজানগর উপজেলা কৃষক দলের সাবেক সহ- সাধারণ সম্পাদক কামরুল ইসলামের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুজানগর উপজেলা কৃষক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, কামরুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেখ আ: রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সহসভাপতি তোরাব আলী, আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মানিক মন্ডল, তাঁতীবন্ধ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম আজম, সুজানগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাযক আ: রাজ্জাক রাজা, বিএনপি নেতা লোকমান মৃর্ধা, রাজা সরদার প্রমূখ।পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দুলাই হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুলাই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি আবু সাঈদ বাদশা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর