মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ সময় দেখুন
গোয়ালন্দ (রাজবাড়ী), ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী সুমন বলেন, হঠাৎ সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে থাকে। প্রথমে স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যানবাহনগুলোকে পল্টুনে নেওয়া হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস টিম লিডার আব্দুল বাসাত খান বলেন, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মগদুম ফেরিতে আগুন নেভানো হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন গনমাধ্যমকে বলেন, ময়লা পরিষ্কার করতে গিয়ে সাইলেন্স দিয়ে ধোঁয়া থেকে আগুন বের হয়। দ্রুত সময় আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়েছে। বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর