মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের জন্য ব্যতিক্রমী আয়োজনে চাকুরীমেলা অনুষ্ঠিত হলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের জন্য ব্যতিক্রমী আয়োজনে ‘‘চাকুরী মেলা’’ অনুষ্ঠিত হলো। আজ ২ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে এ মেলা শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। রংপুরের পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্যতিক্রমী এ উদ্যোগে দিনব্যাপী ‘‘চাকুরী মেলা’’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ চাকুরী মেলায় স্থানীয় শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী প্রার্থী বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন। তিনি বলেন, “চাকুরী মেলার মাধ্যমে স্থানীয় বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।”

পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর